বিশ্ব ডেস্ক
ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
ফাইল ফটো
করোনাভাইরাস সংক্রমণের ফলে সারা বিশ্বে চলছে কর্মী ছাঁটাই। ব্যতিক্রম নয় যুক্তরাষ্ট্রও। অনেক দিন থেকেই ভিসা নীতিতে পরিবর্তন আনার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এবার সত্যিই ভিসা নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত কার্যকর করলে তাতে ভারতীয়রাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভিসা নীতি পরিবর্তনের একগুচ্ছ প্রস্তাব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জমা দেয়া হয়েছে। তিনি এখনো এতে স্বাক্ষর করেননি। তবে কিছুদিনের মধ্যেই এ সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি হতে পারে।
দ্য ইকোনমিক টাইমস'র এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নির্দেশিকা জারি হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এইচ-১বি নিয়ে নতুন করে কেউ যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না। তাছাড়া, নতুন এইচ-১বি ভিসার জন্য ভবিষ্যতে আরো বেশি টাকা গুণতে হতে পারে আবেদনকারীদের। বর্তমানে এক্ষেত্রে প্রসেসিং ফি বাবদ ৪৬০ মার্কিন ডলার দিতে হয়। ভবিষ্যতে তা বেড়ে ২০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।
নতুন এই নীতিতে স্থগিত করা হতে পারে এইচ-১বি এবং এল-১সহ চাকরি বিষয়ক বেশ কয়েকটি ভিসা। বলা হচ্ছে, এইচ-১বি ও এল-১ ভিসা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রে চাকরিপ্রত্যাশী ভারতীয়রা। তবে এইচ-১বি ভিসা নিয়ে বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে কাজ করছেন তাদের কোনো সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে ব্যবসা করছে এমন কোম্পানি এবং সে দেশে চাকরিপ্রত্যাশীদের কাছে এই দু’টি ভিসাই সর্বাধিক জনপ্রিয়। এছাড়া গ্রিনকার্ড প্রার্থীতার জন্যেও এইচ-১বি ভিসা একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, দক্ষ কর্মীর অভাব পূরণ করতে বিদেশিদের এইচ-১বি ভিসা দেয় যুক্তরাষ্ট্র। এই ভিসা নিয়ে বহু ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলোতে কাজ করছেন। আর অভ্যন্তরীণ প্রতিষ্ঠান বদলের ক্ষেত্রে দরকার হয় এল-১ ভিসা। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে কর্মহীনের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতিতে চাকরির ক্ষেত্রে মার্কিনিরাই যেন অগ্রাধিকার পান সে কারণেই ভিসা নীতিতে পরিবর্তন আনতে চাইছে ট্রাম্প প্রশাসন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















