আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ১৩ জুন ২০২০
ইউক্রেনের ফার্স্ট লেডি করোনা পজিটিভ
নভেল করোনাভাইরাস তার প্রভাব দেখাচ্ছে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে। ভাইরাসটি ছোট-বড় কাউকেই রেহাই দিচ্ছে না।
এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। শুক্রবার (১২ জুন) তার নমুনা পরীক্ষার ফল আসে।
তার আক্রান্তের খবর তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন “আজ আমি আমার কভিড-১৯ টেস্টের পজিটিভ ফল হাতে পেয়েছি।”
তবে ওলেনা জেলেনস্কার স্বামী ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদেমির জেলেনস্কি ও দুই সন্তানের কভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন তিনি।
লকডাউন শিথিলের পর থেকেই দেশটিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শুক্রবার পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৮৪০ জনের।
ফার্স্ট লেডি ওলেনা জানিয়েছেন, করোনায় সংক্রমিত হলেও তার অবস্থা ভালো। বর্তমানে সেলফ-আইসোলেশনে আছেন তিনি। স্বামী ও নিজে সামাজিক দূরত্বের সকল নিয়ম ও নিজেদের সুরক্ষিত করে রাখার পরও করোনাভাইরাসে আক্রান্ত হওয়াতে বিস্মিত হয়েছেন বলেও জানালেন ওলেনা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















