ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ১৩ জুন ২০২০

২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড গড়ল ভারত

আক্রান্তের তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতে সংক্রমণ বাড়ছেই। সাথে বাড়ছে মৃতের সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় দেশটি একদিনে সর্বোচ্চ ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। সাথে নতুন ১১ হাজার ৪৫৮ জনকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুসারে, ভারতে এখন করোনায় মোট আক্রান্তের  সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৭৬০ জন। এদের মধ্যে মারা গেছেন ৮ হাজার ৮৯৫ জন। তবে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৫৫ হাজার ২৯০ জন।

দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য হচ্ছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ছাড়িয়েছে ১ লাখ।  আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৭১৭ জন।

বাণিজ্যিক রাজধানী মুম্বাই আক্রান্তের দিক দিয়ে ভাইরাসটির উৎপত্তিস্থল চীনের উহান শহরকেও ছাড়িয়ে গেছে। আর মহারাষ্ট্রের পর শীর্ষ আক্রান্ত রাজ্যগুলোর তালিকায় রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়