ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:১৯, ১৪ জুন ২০২০
আপডেট: ০২:৩৪, ১৪ জুন ২০২০

নেপালের গুলিতে ভারতের কৃষক নিহত, আহত আরও তিন

নেপালের গুলিতে ভারতের কৃষক নিহত, আহত আরও তিন, এরমধ্যে একজন নিখোঁজ।

নতুন মানচিত্র নিয়ে ভারত আর নেপাল দুই দেশের সম্পর্কে গত ক’দিন ধরেই টানাপোড়েন চলছে। এরই মধ্যে যেনো আগুনে ঘি ঢেলে দিলো নেপাল পুলিশ। এবার সীমান্তে সেদেশের পুলিশের গুলিতে মৃত্যু হল ভারতীয় কৃষকের।

শুক্রবার (১২ জুন) ভারতের বিহারের সীতামঢ়ী জেলার আন্তর্জাতিক সীমান্তে নেপাল সশস্ত্র পুলিশের (এপিএফ) গুলিতে স্থানীয় এক গ্রামবাসী নিহত হয়েছেন। এছাড়াও তিনজন আহত হয়েছেন,এরমধ্যে একজন নিখোঁজ

ভারতের দাবী, এদিন এপিএফের কয়েকজন সদস্য লালবন্দি-জানকীনগর পঞ্চায়েত এলাকায় আন্তর্জাতিক সীমান্তে এসে ভারতীয় কৃষকদের চাষের কাজ করতে বাধা দেন। সে সময় কৃষকদের সঙ্গে তাঁদের বাকবিতন্ডা শুরু হয়। হঠাৎই নেপাল পুলিশ এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

স্থানীয় সূত্রের খবর, গুলিতে বিকাশকুমার রাই (২৫) নামে মাহোবা গ্রামের এক কৃষকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয় কৃষক উমেশ রাম এবং উদয় ঠাকুর গুরুতর জখম হয়েছেন। তাঁদের সীতামঢ়ী জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। লগন রাই নামে আরেক আহত কৃষককে নেপাল পুলিশ তুলে নিয়ে গিয়েছে বলেও অভিযোগ।

বিহার পুলিশের ডিজি(সদর) জিতেন্দ্র কুমার এদিন বলেন, ‘‘পিপরা-পারসাইন নামে এই সীমান্ত এলাকা সোনেবরসা থানার অন্তর্গত। তবে যেখানে গুলি চলেছে, সেটা নেপালের এলাকা। খবর পেয়েই পুলিশকর্মীরা সীমান্তে পৌঁছন।’’

এসএসবি’র আইজি সঞ্জয় কুমার এদিন বলেন, ‘‘হামলার সময় আমাদের জওয়ানেরা সেখানে ছিলেন না। নেপাল সশস্ত্র পুলিশের গুলিতেই স্থানীয় এক কৃষকের মৃত্যু ঘটেছে।’’

নিহত বিকাশকুমারের বাবা নাগেশ্বর রাই বলেন, ‘‘আমার চাষের জমি সীমান্তের ঠিক ওপারে নেপালের নারায়ণপুর এলাকায় পড়ে। আমার ছেলে প্রতিদিনেই মতোই সেখানে চাষের কাজ করতে গিয়েছিল। সেখানেই তাঁকে গুলি করে মেরেছে নেপাল পুলিশ।’ ওই এলাকায় কিছুদিন আগে শূন্যে গুলি ছুড়ে ভারতীয় কৃষকদের ভয় দেখিয়েছিল নেপাল পুলিশ।

 

জেএ/আই নিউজ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়