ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ০৮:২১, ১৪ জুন ২০২০

করোনায় মৃত্যু থামছেই না, অবস্থা ভয়াবহ

ফাইল ফটো

ফাইল ফটো

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে ভয়াবহ অবস্থায় পড়েছে গোটা বিশ্ব।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৩২ হাজার ১৬৮ জন। আক্রান্ত হয়েছেন ৭৮ লাখ ৫৯ হাজার ৫৯৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪০ লাখ ৩৫ হাজার ৪৫০ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। 

আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ৪২ হাজার ২২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫২৭ জনের।

মৃত্যুর পরিসংখ্যানে দ্বিতীয় স্থানে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৪২ হাজার ৭৯১ জন। মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫০ হাজার ৭৯৬ জন।

তৃতীয় স্থানে নেমেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ৬৬২ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন।

এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৩০১ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৫১ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৩৯৮ জনের মৃত্যু ও ১ লাখ ৫৬ হাজার ৮১৩ জন আক্রান্ত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ১৩২ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়