আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩২, ১৪ জুন ২০২০
মৃত্যুর দিক থেকে ৯ম স্থানে ভারত
আক্রান্তের দিক থেকে শীর্ষ চারে আছে ভারত। এবার মৃত্যুর দিক থেকে নবম স্থানে উঠে এলো দেশটি। মৃত্যুর হিসাবে বর্তমানে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন, মেক্সিকো ও বেলজিয়ামের পরেই রয়েছে ভারত।
গর ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৩১১ জন মারা গেছেন। ফলে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৯৯ জনে।
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৯২৯। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৬২৬ জন।
আক্রান্তের সংখ্যার হিসাবে বর্তমানে বিশ্বের মধ্যে চতুর্থ ভারত। তাদের চেয়ে শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়াতেই বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
দেশটিতে এরই মধ্যে কড়াকড়ি শিথিল করা হচ্ছে। ফলে বাড়ছে সংক্রমণ। আগামীতে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে আশঙ্কা থেকে রাজ্যগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার ভারতের জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। নমুনা পরীক্ষার হার বৃদ্ধির পাশাপাশি হাসপাতালের বেড এবং চিকিৎসা পরিষেবা বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেছেন তারা।
বিশেষ করে বড় শহরগুলোতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় অঞ্চল বিশেষ হাসপাতাল এবং বেডের সম্ভাব্য চাহিদা অনুযায়ী তালিকা তৈরির নির্দেশ দেয়া হয়েছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















