ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭, ১৪ জুন ২০২০

ঢাকা থেকে চীনগামী ফ্লাইটে ১৭ করোনা পজিটিভ যাত্রী

ঢাকা থেকে চীনগামী এক ফ্লাইটে করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। ফলে চার সপ্তাহের জন্য সেই ফ্লাইট স্থগিত করেছে দেশটি।

চীনের বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স রোববার জানিয়েছে, কভিড-১৯ পজিটিভ যাত্রী পাওয়ায় জুনের ২২ তারিখ থেকে ফ্লাইটটি বন্ধ থাকবে। 

জানা যায়, ঢাকা থেকে গত ১১ জুন গুয়াংজু যাওয়া সিজেড৩৯২ ফ্লাইটের ১৭ জন যাত্রী কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন।

ওই যাত্রীরা চীনে গিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন না কি ঢাকা থেকে সংক্রমণ নিয়ে গেছেন, তা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়নি।

এই ব্যাপারে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের দাবি, ফ্লাইট থেকে নামার পর যাত্রীদের যে পরীক্ষা হয়, সেখানে পজিটিভ ফলাফল আসে।

করোনা পরিস্থিতির কারণে কয়েক মাস ধরে চীনের সঙ্গে অধিকাংশ দেশের বিমানচলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি কয়েকটি দেশ থেকে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চলাচলের অনুমতি দেয় চীন সরকার।

কোনো ফ্লাইটের পাঁচজন যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলে এক সপ্তাহের জন্য তাদের স্থগিত করা হচ্ছে। ১০ জনের বেশি হলে চার সপ্তাহ।

করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপের ঝুঁকিতে রয়েছে চীন। গত ২৪ ঘণ্টায়ও ৫৭ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন সেখানে। এপ্রিলের ১৩ তারিখের পর একদিনের হিসাবে দেশটিতে এত রোগী এই প্রথম।  তবে কেউ মারা যান নি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়