ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১০, ১৪ জুন ২০২০

করোনা প্রতিরোধে অনেকগুলো কার্যকরী ভ্যাকসিন আসবে- ব্রিটিশ বিজ্ঞানী

সারাবিশ্বে মহামারী সৃষ্টিকারী করোনাভাইরাসের ভ্যাকসিন এখনো আবিষ্কার হয় নি। তবে বিভিন্ন দেশ সেটি আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার  সম্ভাব্য যেসব ভ্যাকসিন তৈরির কাজ চলছে সেগুলোর কয়েকটির সাফল্যের ব্যাপারে ‘খুব নিশ্চিত’ বলে মত দিয়েছেন এক ব্রিটিশ বিজ্ঞানী।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির জনপ্রিয় একটি অনুষ্ঠান অ্যান্ড্রু মার শো-তে ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের করোনা ভ্যাকসিন প্রকল্পের নেতৃত্বদানকারী অধ্যাপক রবিন শ্যাটক বলেছেন, ‘করোনার ভ্যাকসিন তৈরির জন্য অন্যান্য যেসব গোষ্ঠী কাজ করে যাচ্ছে তাদের সঙ্গে আমাদের ভ্যাকসিনের সাফল্যের সম্ভাবনাও বেশ প্রবল।’

তিনি এও বলেছেন, ‘সাফল্যের ভবিষ্যদ্বাণী করা একটি মূর্খতার খেলাও বটে, কারণ প্রতিটি ভ্যাকসিনের ব্যর্থতার ঝুঁকিও রয়েছে সর্বোচ্চ এবং গুরুত্বপূর্ণ বিষয়টি হলো বিশ্বজুড়ে একাধিক ভ্যাকসিন তৈরির মাধ্যমে এটা খুব নিশ্চিত যে, আমরা এরমধ্য থেকে বেশ কয়েকটি ভ্যাকসিন পেয়ে যাবো, যেগুলো হবে কার্যকর।’

অধ্যাপক শ্যাটক বলেন, ‘তার দল নতুন প্রযুক্তির ওপর ভিত্তি করে যে ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে তা এর আগে মানুষের ক্ষেত্রে ব্যবহার করা হয়নি। ভাইরাসটির বিস্তার এবং এরপর এটি নিষ্ক্রিয় করার পরিবর্তে তারা ভাইরাসটি থেকে জিনগত উপাদানগুলো অ্যান্টিবডি তৈরি করতে ব্যবহার করছে বলে জানান তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়