আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ১৪ জুন ২০২০
দিল্লিতে এবার করোনা চিকিৎসা হবে ট্রেনের কোচে
ভারতে করোনা রোগীদের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দিল্লিতে এরই মধ্যে দেখা দিয়েছে হাসপাতালে শয্যা সংকট। তাই এর বিকল্প হিসেবে ট্রেনের ৫০০ টি কোচকে হাসপাতাল হিসেবে তৈরি করছে নয়াদিল্লি।
ভারতের কেন্দ্রীয় সরকার বলছে, করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য নয়াদিল্লি কর্তৃপক্ষকে ৫০০ রেলওয়ে কোচ সরবরাহ করা হবে। এসব কোচে শিগগিরই করোনা চিকিৎসার সরঞ্জাম স্থাপন করা হবে। সেখানে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এক বৈঠকের পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে এক বার্তায় বলেছেন, ৫০০ কোচের মাধ্যমে দিল্লিতে ৮ হাজার শয্যা বৃদ্ধি পাবে।
অমিত শাহ আরও বলেন, দিল্লিতে করোনা শনাক্তে পরীক্ষা বাড়ানো হবে। বিশেষ করে সংক্রমিত এলাকাগুলোতে বাসিন্দাদের ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য জরিপ পরিচালনা করা হবে। এছাড়া শহর কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার ও ভেন্টিলেটর সরবরাহ করা হবে।
বর্তমানে সারাবিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলের মধ্যে চতুর্থ স্থানে আছে ভারত। রোববারও রেকর্ড সর্বোচ্চ প্রায় ১২ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯ হাজার ২০৬ জন।
২২ হাজার করোনা রোগী নিয়ে দেশটিতে তৃতীয় সর্বোচ্চ সংক্রমিত রাজ্য নয়াদিল্লি। সংক্রমণে রাজধানী এই শহরের আগে রয়েছে মহারাষ্ট্র ও তামিলনাড়ু প্রদেশ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















