আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:২৩, ১৪ জুন ২০২০
করোনাভাইরাসের জৈবিক পরিবর্তন সংক্রমণ বাড়াবে
বিশ্বে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। ভাইরাসটি নিয়ে প্রতিনিয়ত গবেষণা চালাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা। এরই মধ্যে একদল বিজ্ঞানী আশংকা করছে, জৈবিক পরিবর্তনের মধ্যে দিয়ে করোনাভাইরাস আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে ।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিজ্ঞানী দল বলছে, ভাইরাসটির এমন বিবর্তন সেটিকে মানুষের দেহে আরও সহজেই সংক্রমণ ছড়াতে সাহায্য করবে ।
ভাইরাসের জৈবিক বৈশিষ্ট্যে এ ধরনের পরিবর্তন চলমান বৈশ্বিক মহামারিতে নতুন গতি যুক্ত করছে কিনা তা প্রমাণ করতে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে, বলেও জানান বিজ্ঞানীরা।
শুধু ভাইরাসটি নিয়ে গবেষকরাই নয়, এর বাইরেও অনেক বিজ্ঞানীর ধারণা করোনাভাইরাসের জিনগত বৈশিষ্ট্যের বিবর্তন হচ্ছে। এই নিয়ে এক গবেষক বলেছেন, সম্ভবত এ পরিবর্তনের কারণেই যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকায় করোনার সংক্রমণ এত মারাত্মক আকার ধারণ করেছে । ভাইরাসটির পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই উদ্বিগ্ন বিশ্বের নানা দেশের জীবাণু বিশেষজ্ঞরা।
ভাইরাসের বৈশিষ্ট্য পরিবর্তন নিয়ে গবেষণা করছে ফ্লোরিডার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউড। সেখানকার বিজ্ঞানীরা জানান, গোলাকৃতির করোনাভাইরাসের গায়ের স্পাইক বা কাঁটাগুলোর আমিষ পরিবর্তনের দ্বারা প্রভাবিত হচ্ছে। ভাইরাসটির মূল গঠনের বাইরে অবস্থিত এই স্পাইকের মাধ্যমেই সেটি অন্য প্রাণীর দেহে সংক্রমণ ছড়ায়।
স্ক্রিপসের গবেষক দল প্রধান হায়েরুন চো এক বিবৃতিতে জানান, 'গবেষণাগারে আমরা সেল কালচারের মাধ্যমে জীবাণুর দেহে যেসব পরিবর্তন ঘটাই, প্রাকৃতিক প্রক্রিয়ায় পরিবর্তিত ভাইরাস তার থেকেও অনেক বেশি সংক্রামক।'
গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসের গঠনগত বিবর্তন হওয়ার ফলে এটি আরও বেশি সংক্রামক হয়ে ওঠেনি বলেও জানায়। কিন্তু, ফ্লোরিডার বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণাটি পূর্ণরূপে প্রতিষ্ঠিত হলে তা ইতোমধ্যেই পর্যদুস্ত বৈশ্বিক স্বাস্থ্যখাতের জন্য নতুন হুমকি তৈরি করবে। বিলম্বিত হতে পারে প্রতিষেধক আবিষ্কারের প্রচেষ্টাও।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















