ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৫, ১৫ জুন ২০২০

করোনা নিয়ন্ত্রণে দিল্লিতে সর্বদলীয় বৈঠক ডাকলেন অমিত শাহ

ভারতে করোনা সংক্রমণ আটকানোই যাচ্ছে না। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। আর মৃত্যু পৌঁছেছে প্রায় ১০ হাজারের কাছাকাছি।

দ্য হিন্দুর সোমবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে ৩ লাখ ৩২ হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৯ হাজার ৫২৩ জন।

এমন অবস্থায় দিল্লির অবনতিশীল করোনা পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সর্বদলীয় বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বৈঠকে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি, দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি, কংগ্রেস ও বহুজন সমাজবাদী পার্টির স্থানীয় নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।

করোনা আক্রান্তের হিসাবে ভারত এখন বিশ্বে চতুর্থ। দেশটিতে গত তিন দিন টানা ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

দেশটিতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। আক্রান্তের বেশিরভাগই সেখানের। এদিকে রবিবার রাজধানী দিল্লিতে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়। সেখানে আক্রান্তে সংখ্যা ৪১ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩২৭ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়