আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ১৫ জুন ২০২০
আপডেট: ১৫:২৮, ১৫ জুন ২০২০
আপডেট: ১৫:২৮, ১৫ জুন ২০২০
করোনার মধ্যেই বাড়ছে অন্য রোগের ঝুঁকি
বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে করোনা তার প্রকোপ দেখাচ্ছে। এমন অবস্থায় আরেক ঝুঁকির কথা প্রকাশ করল নিউইয়র্ক টাইমস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর গরীব দেশগুলো কভিড-১৯ মোকাবিলায় ব্যস্ত থাকতে গিয়ে অবচেতনভাবে অন্যে রোগে মৃত্যু বাড়াচ্ছে।
অন্য রোগগুলোর মধ্যে আছে ডিপথেরিয়া, কলেরা এবং হাম। যা ধীরে ধীরে এগিয়ে আসছে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের মতো দেশে।
এই সমস্যা সৃষ্টি হয়েছে মূলত অন্য রোগের ভ্যাকসিন কার্যক্রম বন্ধ করায়। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় দেশগুলো ভ্যাকসিন আনতে পারছে না। আবার ভ্যাকসিন থাকলেও করোনার সংক্রমণের ভয়ে বাচ্চাদের টিকাদান কর্মসূচি চালু রাখা সম্ভব হচ্ছে না।
কলেরা রোগ নতুন করে হাজির হওয়ার তালিকায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ সুদান, ক্যামেরুন, মোজাম্বিক এবং ইয়েমেনের নাম দেখা গেছে।
হাম ছড়ানো দেশগুলোর তালিকায় বাংলাদেশ বাদে ব্রাজিল, কম্বোডিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরাক, কাজাকস্থান, নেপাল, নাইজেরিয়া এবং উজবেকিস্তান রয়েছে।
আফ্রিকান চিকিৎসক চিবুজো ওকোটা এ বিষয়ে টাইমসকে বলেন, ‘কয়েক মাসের ভেতর এখন অন্য রোগ করোনার চেয়ে বেশি শিশুর প্রাণ নেবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাগিদ দিচ্ছে, এই দেশগুলোকে করোনা মহামারীর ভেতরই সতর্কতার সঙ্গে অন্য রোগের ভ্যাকসিন কার্যক্রম শুরু করতে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















