ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:২১, ১৫ জুন ২০২০

পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের ২ কর্মকর্তা নিখোঁজ

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের দ্বায়িত্বরত দুই কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। এক সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকাল ৮টার পর থেকেই নিখোঁজ এই দুই কর্মকর্তা।

জানা গেছে, নিখোঁজ হওয়ার পূর্বে এই দুই কর্মকর্তা একটি অফিসিয়াল কাজের জন্য বাইরে ছিলেন। এই বিষয়ে ভারতের পক্ষ থেকে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করা হয়েছে। বর্তমানে এই বিষয়ে অনুসন্ধান করা হচ্ছে।

এর আগে, গুপ্তচরবৃত্তির অভিযোগে দু’জন পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করার পর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিলো। পাকিস্তানের দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফেরত পাঠানোর পদক্ষেপের পরেই এই ঘটনা ঘটেছে। তাই অনেকেই ওই দুই ঘটনার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।

এক অভিযোগে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপে রাখার চেষ্টা করা হচ্ছিলো। তাদের ওপর অতিরিক্ত নজরদারি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। এই অভিযোগের পর ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে ঘটনাটি জানিয়ে তার প্রতিবাদও করা হয়।

সূত্র- টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়