আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:১৪, ১৫ জুন ২০২০
আপডেট: ২২:১৭, ১৫ জুন ২০২০
আপডেট: ২২:১৭, ১৫ জুন ২০২০
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ১০ শহর
বিদেশি কিংবা পর্যটকদের থাকার জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের নতুন তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মানবসম্পদ পরামর্শক সংস্থা মারসার।
গতবারের মতোই ব্যয়বহুল শহরের শীর্ষে আছে রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত হংকং। শীর্ষ ১০ ব্যয়বহুল শহরের তালিকায় এশিয়ার আধিপত্য দেখা যাচ্ছে।হংকং ছাড়াও আছে চীনের দুইটি শহর।
বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল শহর তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাত। দেশটি পর্যটকদের গন্তব্যের তালিকায় খুব কমই থাকে। কিন্তু এবার উঠে এসেছে দ্বিতীয় স্থানে।
তালিকায় এর পরেই আছে জাপানের রাজধানী টোকিও। যা গত বছর দ্বিতীয় স্থানে ছিল। ব্যয়বহুল শহর হিসেবে চতুর্থ স্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখ। তালিকার পঞ্চম স্থানে আছে সিঙ্গাপুর।
ব্যয়বহুল শহরের তালিকায় ষষ্ঠ স্থান দখল করেছে নিউইয়র্ক সিটি। চীনের রাজধানী সাংহাই আছে সপ্তম স্থানে। সুইজারল্যান্ডের বার্ন এখন অষ্টম ব্যয়বহুল দেশ।
সুইজারল্যান্ডের আরেক দেশ জেনেভাও জায়গা করে নিয়ে এই তালিকায়। দেশটি আছে নবম স্থানে। আর দশ নম্বর দেশ হিসেবে তালিকায় আছে চীনের বেইজিং ।
মারসার জানিয়েছে, জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছে গত মার্চে। এ কারণে করোনাভাইরাস মহামারির পুরো প্রভাব ব্যয়বহুল শহরের র্যা ঙ্কিংয়ে প্রতিফলিত হয়নি। তবে আমেরিকাসহ বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। এ কারণে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর আরও ব্যয়বহুল হয়ে উঠছে। মুদ্রার ওঠানামা, পণ্য ও বিভিন্ন সেবার মূল্যবৃদ্ধি এবং বাসস্থানের খরচ বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে এসব শহর আরও ব্যয়বহুল হয়ে যাচ্ছে।
এ নিয়ে ২৬ বার জরিপটি করেছে আমেরিকান প্রতিষ্ঠানটি। মারসার স্ট্র্যাটেজির প্রধান ও ক্যারিয়ার প্রেসিডেন্ট ইলিয়া বনিক জানান, এ বছর করোনা সম্পর্কিত পণ্যগুলো আলাদাভাবে পর্যবেক্ষণ করেছেন তারা। এক্ষেত্রে এন্টিসেপটিক স্প্রে ও সাবানসহ পরিষ্কার-পরিচ্ছন্নতার উপকরণের জন্য সবচেয়ে ব্যয়বহুল শহর নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















