ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৩, ১৬ জুন ২০২০

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। স্বাস্থ্যমন্ত্রী নিজেই এক টুইটবার্তায় এই তথ্যটি নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার একটি বৈঠকে অংশ নিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন। ওই বৈঠকে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও উপস্থিত ছিলেন।

জানা গেছে, আজ স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দরের নমুনা পরীক্ষা করা হবে। এর আগে গলাব্যথা ও জ্বর অনুভব করলে গত সপ্তাহে কোভিড-১৯ টেস্ট করান দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। তবে কোভিড পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে মুখ্যমন্ত্রীর।

এদিকে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৯১ জনে পৌঁছেছে। মৃতের সংখ্যা প্রায় ১০ হাজার। তবে দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৮০ হাজার ৩২০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়