ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ১৬ জুন ২০২০
আপডেট: ১৫:৪৬, ১৬ জুন ২০২০

লাদাখ সীমান্তে সংঘর্ষ, ভারতীয় তিন সেনা নিহত

লাদাখ সীমান্তে চীনা সেনাদের গুলিতে ভারতের তিন সেনা সদস্য নিহত হয়েছে।  মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে ভারতীয় সেনা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

রুশ সংবাদমাধ্যম আরটি দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার রাতে গোলওয়ান উপত্যকায় চীনা সেনার হামলায় ভারতের দুই জওয়ান এবং একজন কর্নেল নিহত হন।

এদিকে বেইজিংয়ের দাবি, ভারতীয় সেনারা জোরপূর্বক তাদের ভূখণ্ডে প্রবেশ করার চেষ্টা করলে এবং চীনা সেনাদের দিকে গুলি চালালে এই ঘটনা ঘটে।  

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, গতকালই দু’পক্ষের ব্রিগেডিয়ার পর্যায়ের বৈঠক শুরু হয়েছিল। এর মধ্যে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটল।

৪৫ বছর পরে ফের সেনার হামলায় মৃত্যু হলো কোনো ভারতীয় সেনার। সর্বশেষ ১৯৭৫ সালে এমন ঘটনা ঘটেছিল।

মে মাস থেকে লাদাখে অমীমাংসিত সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা শুরু হয়। দুই পক্ষের সেনাদের মধ্যে হাতাহাতি, পাথর ছোড়াছুড়ির মতো একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এই উত্তেজনাকে কেন্দ্র করে চীন তার সীমান্তে যুদ্ধবিমানের উপস্থিতি ঘটায়। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়