আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০৪, ১৬ জুন ২০২০
করোনায় মৃত্যু ঠেকাতে সহজলভ্য ওষুধ "ডেক্সামেথাসোন"
করোনা রোগীদের জীবন বাঁচাতে পারে ডেক্সামেথাসোন নামে একটি সস্তা এবং সহজলভ্য ওষুধ। এমনটাই জানালো ব্রিটিশ একদল গবেষক।
বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, ডেক্সামেথাসোনের ব্যবহারকে মরণঘাতী এই করোনা ভাইরাসের চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।অন্যান্য রোগের ওষুধ নিয়ে করোনা চিকিৎসার সবচেয়ে বড় ট্রায়ালে পরীক্ষা করা দেখা হয় ডেক্সামেথাসোনের কার্যকারিতাও।
ডেক্সামেথেসোন এক ধরণের কর্টিকোস্টেরয়েড ওষুধ। এটি রিউম্যাটিক সমস্যা, বেশ কয়েকটি চর্মরোগ, মারাত্মক অ্যালার্জি, হাঁপানি, দীর্ঘস্থায়ী ফুসফুস রোগ, মস্তিষ্কের ফোলা, যক্ষ্মাসহ অনেক রোগ ও শারীরিক সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়।
ট্রায়ালে দেখা গেছে, ভেন্টিলেটরে থাকা করোনা আক্রান্তদের এক তৃতীয়াংশ রোগীর মৃত্যু রোধ করতে পারে এই ওষুধ এবং অক্সিজেন সাপোর্টে থাকা রোগীদের এক পঞ্চমাংশ মৃত্যু রোধ করতে সক্ষম।
গবেষকরা বলছেন, সস্তা ও বহুল ব্যবহৃত হওয়ার কারণে অনুন্নত দেশগুলোতে করোনা চিকিৎসায় ডেক্সামেথাসোন ব্যবহারে দারুণভাবে উপকৃত হবে ।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















