আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪১, ১৬ জুন ২০২০
আপডেট: ২১:৪৯, ১৬ জুন ২০২০
আপডেট: ২১:৪৯, ১৬ জুন ২০২০
সমস্যায় উসকানি দেবেন না: ভারতকে চীন
লাদাখ সীমান্তে ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যকার উত্তেজনা বেড়ে সংঘর্ষে রূপ নিয়েছে। জানা গেছে ভারতের এক কর্নেল ও দুই সেনা সদস্য চীনা সেনাদের গুলিতে নিহত হয়েছে।
ঘটনাটির পরেই দিল্লিকে সতর্ক করে দিয়েছে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ভারতকে এক পাক্ষিকভাবে কোনও পদক্ষেপ না নিতে বলা হয়েছে।
সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে নিহত সেনা সদস্যরা কেউ গুলিতে মারা যায়নি। পাথর ও লাঠির আঘাতে তাদের মৃত্যু হয়েছে। উত্তেজনা নিরসনে উভয় দেশের সেনা প্রতিনিধিরা আলোচনা শুরু করেছে।
এদিকে বেইজিংয়ের অভিযোগ ভারতীয় সেনারা তাদের সীমানায় ঢুকে পড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বেইজিংয়ে সাংবাদিকদের বলেছেন সোমবার দুইবার ভারতীয় সেনারা তাদের সীমানায় প্রবেশ করে উসকানি দেয় এবং চীনা সেনাদের ওপর হামলা চালায়। ফলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক শারিরীক সংঘাত শুরু হয়।
এই ব্যাপারে ঝাও লিজিয়ান ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সীমান্ত অতিক্রম করবেন না, সমস্যায় উসকানি দেবেন না, এক পাক্ষিক পদক্ষেপ নিয়ে সীমান্ত পরিস্থিতি জটিল করে তুলবেন না।’
গত মাসের শুরুর দিক থেকে প্যানগং (পূর্ব লাদাখ) এবং নাকু লা (সিকিমের) এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর ভারত ও চীনের সেনাদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ার খবর আসতে থাকে। সে থেকেই দুই পক্ষের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















