ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪১, ১৬ জুন ২০২০

নিউজিল্যান্ডে ২৪ দিন পর করোনায় নতুন আক্রান্ত

গত সপ্তাহে নিউজিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করে দেশটির সরকার। সাথে তুলে নেওয়া হয় সকল কড়াকড়ি। এরই মধ্যে দেশটিতে আবারো হানা দিলো করোনা।

বিবিসির দেওয়া তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডে ২৪ দিন পর নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। আক্রান্তরা দুজনে একই পরিবারের।

নতুন আক্রান্ত দুই ব্যক্তি যুক্তরাজ্য থেকে দেশটিতে ভ্রমণ করতে এসেছিলেন। জানা যায়, নিউজিল্যান্ডে থাকা পিতামাতা মারা যাওয়ায় তাদের বিশেষ ভিসা দেওয়া হয়।

আক্রান্ত দুইজন নিউজিল্যান্ড ভ্রমণ করলে তাদের করোনা পরীক্ষা করা হয়। এতে তাদের ফলাফল পজিটিভ আসে। ওই দুই নারীকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে। 

নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ১ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হন। যাদের মধ্যে ২২ জন মারা গেলেও বাকিরা সুস্থ হয়ে উঠেছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়