বিশ্ব ডেস্ক
বিশ্বজুড়ে করোনাভাইরাস
একদিনে রেকর্ড শনাক্ত, মৃত্যু সাড়ে ৬ হাজার
ফাইল ফটো
মহামারি করোনাভাইরাস প্রতিদিনই নতুন রেকর্ড ভাঙছে-গড়ছে। কয়েকটি দেশে এ ভাইরাস ভয়ংকর রূপ নিয়েছে। ২৪ ঘণ্টায় আবারও বাড়লো মৃত্যুহার ও সংক্রমণ। করোনায় একদিনে সাড়ে ৬ হাজার মৃত্যু দেখলো বিশ্ব। দৈনিক হিসাবে রেকর্ড এক লাখ ৪২ হাজারের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।
কয়েকটি দেশে অত্যন্ত উঁচু হারে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৪৫ হাজার ১৮৫ জন। আক্রান্ত হয়েছেন ৮২ লাখ ৫১ হাজার ৬২ জন। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪২ লাখ ৯৯ হাজার ২০৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
মঙ্গলবার লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ১ হাজার ৩৩৮ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪৫ হাজারের বেশি। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ২৮ হাজার।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৮৪৯ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ১৯ হাজার ছাড়ালো প্রাণহানি। হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট ২২ লাখের কাছাকাছি সংক্রমিত।
তৃতীয় স্থানে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪১ হাজার ৯৬৯ জনের। আর আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ১৩৬ জন। এছাড়া ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৪০৫ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৩৭ হাজার ৫০০ জন। ফ্রান্সে করোনায় ২৯ হাজার ৫৪৭ জনের মৃত্যু ও ১ লাখ ৫৭ হাজার ৭১৬ জন আক্রান্ত হয়েছেন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















