বিশ্ব
প্রকাশিত: ১২:১৬, ১৭ জুন ২০২০
করোনায় ভারতে একদিনে ২ হাজারের বেশি মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে একদিনে দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন। অথচ এর আগে একদিনে দেশটিতে মৃত্যুর সংখ্যা এক হাজার কখনো ছাড়ায়নি।
বিবিসি বাংলা বলছে, ইউরোপে যখন স্পেন, ইতালি বা ইংল্যান্ডে সংক্রমণ ও মৃত্যুর হার সর্বোচ্চ ছিল, তখনো একদিনে এত বড় সংখ্যায় মানুষ কমই মারা গেছে।
এমনকি ১৬ জুন পাওয়া তথ্য অনুযায়ী ভারতে চব্বিশ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ৩৮০ জন।
বুধবার জানানো হয়, একদিনে মৃতের সংখ্যা পাওয়া গেছে ২,০০৩ জন। এ নিয়ে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯০৩ জনে।
ভারতে এখন পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৪ হাজার। এর মধ্যে এখন ভাইরাস আক্রান্ত আছেন ১ লাখ ৫৫ হাজার ২২৭ জন।
ভারতে চব্বিশ ঘণ্টায় আর ১০ হাজার ৯৭৪ জন নতুন রোগী পাওয়া গেছে বলে জানানো হয়েছে। গত কয়েক দিন এই হারে দেশটিতে রোগী শনাক্ত হচ্ছে।
মার্চের শেষ দিকে জারি করা লকডাউন প্রায় সপ্তাহ দুয়েক আগে থেকে ভারত শিথিল করতে শুরু করেছে। দেশটিতে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার চার মাস পর এখন আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে বাড়ছে।
আক্রান্তের বিশ্ব তালিকায় আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পর চতুর্থ স্থানে আছে ভারত। মৃত্যুর দিক থেকে আট নম্বরে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















