ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৭ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি ছাড়াল ১ লাখ ১৯ হাজার

করোনাভাইরাস যুক্তরাষ্ট্রকে পরিণত করেছে মৃত্যুপুরীতে। দেশটিতে করোনার প্রকোপ কোনোভাবেই কমানো যাচ্ছে না। 

গত ২৪ ঘণ্টায় নতুন ৭২০ মৃত্যুর মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সময় দেশটির মোট প্রাণহানির সংখ্যাকেও ছাড়িয়ে গেছে করোনায় মৃত্যু।

দেশটিতে এরই মধ্যে মোট মৃত্যু ছাড়িয়েছে ১ লাখ ১৯ হাজার। প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুর চেয়েও এই সংখ্যাটা বেশি।

দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৮ হাজার ৪০০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১৩২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯ লাখ ৩ হাজার ৪১ জন।

বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। চীনে প্রাদুর্ভাব শুরু হলেও মার্চ এর আগেই শীর্ষে চলে যায় যুক্তরাষ্ট্র। টানা তিন মাস সংক্রমণ ততটা না কমায় যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই খারাপ।

অবশ্য বিগত দুই দিন দৈনিক মৃত্যুর সংখ্যা চারশোর নিচে থাকায় ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের পরিস্থিতি বোধহয় এবার অনেকটা ভালোর দিকে। সবশেষ চব্বিশ ঘণ্টায় নতুন করে আরও সাত শতাধিক মৃত্যুর পর সেই সম্ভাবনা শঙ্কায় রুপ নিয়েছে। এদিকে দেশজুড়ে বিক্ষোভে উদ্বেগ বেড়েছে সংক্রমণ বৃদ্ধির।

যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন গড়ে ২০ হাজার করে মানুষ করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হচ্ছেন। পরিস্থিতির তেমন উন্নতি না হলেও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন লকডাউন শিথিলের জন্য উঠে পড়ে লেগেছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়