ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:১৮, ১৭ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণে আছে: মাইক পেন্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলছেন, করোনা নিয়ে ভীতি তৈরি করছে মিডিয়া। এমনকি মহামারীর দ্বিতীয় ধাক্কা নিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে লিখছে তারা।

বিবিসি  জানায়, করোনা পরিস্থিতি নিয়ে মিডিয়ার ভূমিকার সমালোচনা করে ওয়াল স্ট্রিট জার্নালে একটি মতামত লিখেন মাইক পেন্স।

তিনি বলেন, সত্য কথা হচ্ছে মিডিয়া যাই বলুক না কেন,  গোটা যুক্তরাষ্ট্রে করোনা নিয়ন্ত্রণে আমাদের পদক্ষেপগুলো সফল। এই সাফল্য উদযাপনের বিষয়, মিডিয়ার উচিত নয় ভীতি তৈরি করা।

তিনি বলেন, আমরা সংক্রমণের মাত্রা কমাতে পেরেছি, অধিক ঝুঁকিতে থাকা মানুষদের আমরা সেবা দিয়েছি, আমরা জীবন বাঁচিয়েছি এবং করোনা মোকাবিলায় একটি শক্ত ভিত্তি তৈরি করেছি।   

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, মৃতের সংখ্যা এক লাখ পার হয়ে গেলেও যুক্তরাষ্ট্রে এখনও করোনার প্রথম ধাক্কায় আছে। তাদের মতে, নিউ ইয়র্ক ও নিউ জার্সির মতো অঙ্গরাজ্যগুলোতে যখন করোনা পরিস্থিতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে এখন সংক্রমণ কমে আসছে সেখানে দক্ষিণাঞ্চলের অন্যান্য মার্কিন অঙ্গরাজ্যগুলোতে মাত্র সর্বোচ্চ সংক্রমণ রেকর্ড হচ্ছে।

করোনা পরিস্থিতির মধ্যেও শনিবার একটি নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পেন্স। সামাজিক দূরত্ব মেনে চলার সতর্কতা থাকা সত্ত্বেও ওকলাহোমার তুলসাতে সেই সমাবেশে বিপুলসংখ্যক ট্রাম্প সমর্থক অংশ নিতে অপেক্ষা করছে।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২২ লাখ ১৬ হাজার মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়