নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৩০, ১৭ জুন ২০২০
বিশ্বের করোনা আক্রান্তের সংখ্যা ৮৩ লাখ ছাড়াল
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভাইরাসটির লাগাম যেনো টেনেই ধরা যাচ্ছে না। বিশ্বের ২১৩ টি দেশ এবং অঞ্চলে এরই মধ্যে তার প্রকোপ দেখাচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস।
বিশ্বের শক্তিশালী দেশগুলো করোনার সাথে লড়ে উঠতে পারছে না। প্রতিদিনই হাজার হাজার মানুষ এই ভাইরাসের শিকার হচ্ছেন। নতুন নতুন এলাকা সংক্রমিত হচ্ছে। সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
বুধবার (১৭জুন) রাত ১০.৩০ টা পর্যন্ত ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী ভাইরাসটিতে বিশ্বের ৮৩ লাখ ১৫ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ৫০৫ জন। তবে সুস্থের তালিকা বড় হচ্ছে। করোনার সাথে লড়াই করে সুস্থ হয়েছেন বিশ্বের ৪৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন।
চীনের উহান শহর থেকে করোনা ছড়ালেও বর্তমানে দেশটি আছে তালিকার ১৯তম স্থানে। আক্রান্ত এবং মৃতের দিক থেকে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। মোট আক্রান্তের ২২ লাখের বেশি মানুষ যুক্তরাষ্ট্রের।
তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই আছে ব্রাজিল। ব্রাজিলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২৯ হাজার ১৪৯ জন। যার মধ্যে মারা গেছেন ৪৫ হাজার ৪৬৭ জন।
তালিকায় এর পরেই রাশিয়া,ভারত,যুক্তরাজ্য। প্রতিবেশী দেশ ভারতে আক্রান্ত সাড়ে তিন লাখ ছাড়িয়েছে।
আক্রান্ত এবং মৃতের তালিকায় বাংলাদেশ আছে ১৮ তম স্থানে। বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮,৪৮৯জন। এদের মধ্যে মারা গেছেন ১,৩০৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৮,১৮৯জন করোনা আক্রান্ত রোগী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















