আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ১৮ জুন ২০২০
আপডেট: ১২:১৯, ১৮ জুন ২০২০
আপডেট: ১২:১৯, ১৮ জুন ২০২০
লকডাউন আর বাড়ানো হবে না: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি আর মারা গেছে ৮০৯ জন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশে করোনা সংক্রমণ বাড়লেও আর লকডাউনে যাবে না তার দেশ।
বুধবার ফক্স নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আর দেশ বন্ধ ঘোষণা করব না (লকডাউন)। আমাদের এটা করার দরকারও হবে না।
এর আগে হোয়াইট হাউসের অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ল্যারি কুদলো ও কোষাগার সচিব স্টিভেন এমনুচিন বলেছেন, হয়তো আর অর্থনীতি শাটডাউন করবে না যুক্তরাষ্ট্র। তাদের এ মন্তব্যের পর এবার লকডাউনে ‘না’ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প।
করোনা সংক্রমণের শুরুতে গত মার্চে লকডাউন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ফলে বন্ধ হয়ে যায় অনেক প্রতিষ্ঠান। বেকার হয়ে যান কয়েক কোটি মানুষ। এতে বেকায়দায় পড়েছে ট্রাম্প প্রশাসন। করোনা মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা, অর্থনৈতিক সংকট, সবশেষ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় রীতিমতো ধস নেমেছে।
সম্প্রতি ট্রাম্প বলেছেন, তার দেশে বেশি বেশি করোনা টেস্ট করা হচ্ছে বলে বেশি সংক্রমণ ধরা পড়ছে। করোনা টেস্ট করা বাদ দিয়ে দিলেই দেখা যাবে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ নেই।
দেশটিতে এখন পর্যন্ত ২২ লাখ ৩৪ হাজার ৬৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৫১ হাজার ৪২৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লাখ ১৭ হাজার ৩৮৬ জন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















