আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৬, ১৮ জুন ২০২০
করোনা কেড়ে নিল আমাজনের আদিবাসী নেতার
পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত আমাজনের প্রভাবশালী একজন আদিবাসী নেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। তার নাম পাউলিনহো পাইয়াকান ।
মঙ্গলবার ব্রাজিলের রেডেনকাও শহরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও জাকার্তা পোস্ট।
আমাজন বনের কায়াপো আদিবাসী গোত্রের নেতা ছিলেন পাইয়াকান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
এই ব্যক্তি ৮০-দশকে সর্বপ্রথম আন্তর্জাতিক নজরে আসেন। সেসময় আমাজনে ব্রাজিলের সবচেয়ে বড় হাইড্রোলেক্ট্রিক প্রজেক্টের বিরুদ্ধে লড়েছিলেন তিনি। বিশ্বের তৃতীয় বৃহত্তম ড্যাম এই প্রজেক্ট।
তার সক্রিয় ভূমিকার কারণেই বিশ্বের পরিবেশবাদী সংগঠনগুলো পরিবেশ বিধ্বংসী এই বাঁধ নির্মাণের বিপক্ষে সোচ্চার হয়।
চরম সাহসী এই আদিবাসী নেতাকে আদিবাসী সম্প্রদায়ের স্বার্থরক্ষা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘একজন বাবা’, ‘একজন নেতা’ ও ‘একজন যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত হিসেবে করেছে ব্রাজিলের আদিবাসী লোকদের সংগঠন এপিআইবি।
এদিকে আদিবাসী নেতার সহযোগীদের অভিযোগ, পাইয়াকানের সুনাম নষ্ট করতে এবং আমাজনকে রক্ষায় তার তৎপরতাকে থামিয়ে দিতে তাকে ধর্ষণের মামলায় জড়ানো হয়েছিল।
পরিবেশবাদী সংগঠন প্লানেট আমাজনের প্রতিষ্ঠাতা গের্ট-পিটার ব্রুখ বলেন, আমাজনকে রক্ষার আন্দোলনকে কেন্দ্র করে তিনি পুরো পৃথিবীর আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতে পুরোটা জীবন ব্যয় করেছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















