ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ১৮ জুন ২০২০
আপডেট: ২১:৩৩, ১৮ জুন ২০২০

করোনায় ডেক্সামেথাসোন ব্যবহারের অনুমতি দিল সৌদি সরকার

করোনা রোগীদের চিকিৎসায় ডেক্সামেথাসোনের ব্যবহারের অনুমোদন দিল সৌদি আরব। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণায় জানিয়েছে ওষুধটি করোনায় অসুস্থ রোগীদের জীবন বাঁচাতে এই ওষুধটি অনেক কার্যকরী।

তাই বুধবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ অনুমোদন দেয় বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তাতে বলা হচ্ছে, করোনা চিকিৎসায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশকৃত ওষুধের তালিকায় ডেক্সামেথাসোন অন্তর্ভুক্ত করা হয়েছে।

করোনা আক্রান্ত যে সব রোগী হাসপাতালে ভর্তি এবং যাদের ভেন্টিলেটর প্রয়োজন, বিশেষ করে গুরুতর অবস্থার রোগীদের এ ওষুধ দেওয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

অক্সফোর্ডের গবেষকরা বলেছেন, করোনার সঙ্গে লড়াই করতে গিয়ে আক্রান্তের রোগ প্রতিরোধ ক্ষমতা যখন বিপন্ন হয়ে পড়ে, সে অবস্থায় এ ওষুধটি উপকারে আসতে পারে। তবে মৃদু উপসর্গ থাকা রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রয়োগের প্রয়োজন নেই।

হাসপাতালে থাকা দুই হাজার করোনা রোগীর ওপর গবেষণা চালানো হয়েছে এই ওষুধটি নিয়ে। সেখানে দেখা গেছে, ভেন্টিলেটর বা আইসিইউতে থাকা রোগীদের মৃত্যু ঝুঁকি ৩৫ শতাংশ কমাতে সাহায্য করে এই ওষুধ।

এছাড়া যে সব করোনা রোগী ভেন্টিলেশনে নেই কিন্তু অক্সিজেন নিতে হচ্ছে তাদের ক্ষেত্রে ২০ শতাংশ মৃত্যুহার কমাতে সাহায্য করে ডেক্সামেথাসোন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়