বিশ্ব ডেস্ক
আপডেট: ০৯:৩৮, ১৯ জুন ২০২০
বিশ্বজুড়ে করোনাভাইরাস
একদিনে শনাক্ত এক লাখ ৪০ হাজার, মৃত্যু ৫ হাজারের বেশি
ফাইল ফটো
মহামারি করোনাভাইরাস কয়েকটি দেশে ভয়ংকর রূপ নিয়েছে। ২৪ ঘণ্টায় পাঁচ হাজার ১২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে এক লাখ ৪০ হাজারের বেশি।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ২৬২ জন। আক্রান্ত হয়েছেন ৮৫ লাখ ৭৬ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৪৫ লাখ ১৩ হাজার ৩৪৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
বুধবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে একদিনে ১ হাজার ২০৪ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়ালো ৪৭ হাজার ৮৬৯ জন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ ৮৩ হাজার।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৭৪৭ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ২০ হাজার ছাড়ালো প্রাণহানি। হঠাৎ করে ছয়টি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৩ লাখ সংক্রমিত।
চিলি আর পেরুতেও উদ্বেগজনকভাবে বাড়ছে নতুন সংক্রমণ ও মৃত্যু। অপরদিকে প্রাণহানি ২০ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। আক্রান্ত ১ লাখ ৬০ হাজার মানুষ। ভারতের অবস্থাও খারাপ যাচ্ছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















