আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫১, ১৯ জুন ২০২০
মহামারির দ্বিতীয় ঢেউ আসতে পারে পোষা প্রাণী থেকে: গবেষণা
নতুন এক গবেষণায় দেখা গেছে, মানুষ থেকে সংক্রমিত হওয়ার পর বাড়ির পোষা প্রাণীরা করোনাভাইরাসের আধার হয়ে উঠতে পারে। সেই থেকেই শুরু হতে পারে মহামারির দ্বিতীয় ঢেউ। সম্প্রতি ইউনিভার্সিটি কলেজ লন্ডন একটি গবেষণা করে এই তথ্য দিয়েছে।
ল্যানসেট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে গবেষকরা জানিয়েছেন, কোনও এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে আসলেও মানুষের আশপাশে বসবাসকারী প্রাণীদের মাধ্যমে সেখানে আবারও মহামারি শুরু হতে পারে।
গবেষণার এক প্রফেসর জোয়ানে সান্তিনি বলেন, ‘প্রমাণ রয়েছে যে, কিছু প্রাণী মানুষের মাধ্যমে ভাইরাসে আক্রান্ত হতে পারে। আর তাদের থেকে এ সংক্রমণ ফিরেও আসতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের পর্যবেক্ষণ পদ্ধতি আরও উন্নত করতে হবে যেন হঠাৎ করেই প্রাণীদের মধ্যে বাপকভাবে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। এটি শুধু প্রাণীদেরই নয়, মানবস্বাস্থ্যের জন্যেও হুমকি হয়ে উঠতে পারে।’
ধারণা করা হয়েছিল, চীনে বাদুরের শরীরে প্রথমে করোনাভাইরাস প্রবেশ করেছিল। ভাইরাসটি পরে তাদের থেকে অন্য একটি প্রাণীতে ছড়ায়, আর ওই প্রাণী থেকেই ছড়িয়ে পড়ে মানবদেহেও।
গবেষকরা জানান, বৈশ্বিক মহামারির প্রকোপ ব্যাপকভাবে বাড়তে থাকায় প্রাণীরা করোনার আধার হয়ে ওঠার সম্ভাবনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
প্রফেসর সান্তিনি বলেন, ‘পরীক্ষা করা না হলে প্রাণীদের মধ্যে ভাইরাস সংক্রমণ অপরিবর্তনীয় হয়ে উঠতে পারে। মানুষেরা যদি প্রাণী থেকে সংক্রমিত হওয়ার ধারা ধরে রাখে তবে তা জনস্বাস্থ্য ব্যবস্থায় সাফল্যের জন্য হুমকি হয়ে উঠবে।’
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















