আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩২, ১৯ জুন ২০২০
আটককৃত ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিল চীন
অবশেষে সামরিক-কূটনৈতিক পর্যায়ে দীর্ঘ আলোচনার পর ১০ ভারতীয় সেনাকে মুক্তি দিল চীন। গত সোমবার রাতে গালওয়ান উপত্যকায় সংঘর্ষের সময় তাদের আটক করেছিল চীনা বাহিনী।
শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কমপক্ষে দু'জন অফিসারসহ ১০ সেনা বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের চূড়ান্ত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) পার হয়ে নিজ দেশে ফিরেছেন। ফিরে আসা সেনাদের স্বাস্থ্য পরীক্ষা জন্য পাঠানো হয়েছে এবং প্রাথমিকভাবে বিভিন্ন প্রশ্ন করেছেন উচ্চপদস্থ কর্মকর্তারা।
সোমবারের সংঘর্ষের পর মঙ্গলবার থেকে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে মেজর জেনারেল পর্যায়ের বৈঠক হয়। বৃহস্পতিবার তৃতীয় ধাপে আবার বসেছিল দুই পক্ষ। যদিও নিরাপত্তার খাতিরে অত্যন্ত গোপনে আলোচনা করা হয়।
তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও কোন মন্তব্য করেনি ভারত। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ শুধু জানানো হয়েছে, গালওয়ানের সংঘর্ষে আর কোনও ভারতীয় জওয়ান নিখোঁজ নেই। কিছুক্ষণ পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই কথা বলা হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















