আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০০, ১৯ জুন ২০২০
মিয়ানমারে একদিনে রেকর্ড ২৩ জনের করোনা শনাক্ত
তিন মাস আগে মিয়ানমারে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। সংক্রমণ শুরুর পর থেকে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে।
মিয়ানমারের স্বাস্থ্য ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় ২৩ জনের শরীরে কভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে, যা একদিনে সর্বোচ্চ।
সরকারি তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ২৮৬ জনে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ১৮৭ জন।
জানা গেছে, নতুন আক্রান্ত হওয়া সবাইকে কায়ইন প্রদেশের হাপা শহরে কোয়ারেন্টাইনে ছিলেন। করোনা শনাক্ত হওয়ায় চিকিৎসার জন্য তাদের ইয়াঙ্গুনের ওয়াবাগি বিশেষায়িত হাসপাতালে নিয়ে আসা হতে পারে।
তবে নতুন আক্রান্তদের কেউই নিজেদের ভূখণ্ডে আক্রান্ত হননি। ১৯ জন থাইল্যান্ড থেকে এসেছেন, আর চারজন এসেছেন মালয়েশিয়া থেকে।
মিয়ানমারের ন্যাশনাল হেলথ ল্যাবরেটরি’র এক বিবৃতির মাধ্যমে জানায়, গত ৮ জুন তারা মায়াওয়াদি বর্ডার গেট দিয়ে মালয়েশিয়া ও থাইল্যান্ড থেকে মিয়ানমারে ঢুকে। করোনা সংক্রমণ রোধে নিরাপত্তার অংশ হিসেবে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। পরীক্ষায় বিদেশ থেকে আসা ৩৫ জনের মধ্যে ২৩ জনের শরীরে করোনার সংক্রমণ মিলেছে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















