ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১৯ জুন ২০২০

করোনা শনাক্তে একদিনে আবারও ভারতের রেকর্ড

ভারতে করোনা সংক্রমণ কোনোভাবেই থামানো যাচ্ছে না। দেশটিতে আক্রান্তদের সংখ্যা বেড়ে প্রায় ৪ লাখের কাছাকাছি চলে এসেছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ১৩ হাজার ৩৮০ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে সেখানে আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮১ হাজার ৪৮৫ জন। 

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৩৬ জন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৫৭৩।

এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে এবং বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ভারত। তাদের চেয়ে বেশি লোক আক্রান্ত কেবল যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ায়।

তবে ভারতে আক্রান্তের সংখ্যা বাড়লেও অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার বেশ কম, সুস্থতার হারও ৫০ শতাংশের বেশি। দেশটিতে এরই মধ্যে ২ লাখ ৫ হাজার ২৪৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

ভারতে করোনার হটস্পট মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু ও দিল্লি ৷ সরকারি হিসাবে, মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৫০৪, মৃত্যু ৫ হাজার ৭৫১ জনের৷ তামিলনাড়ুতে আক্রান্ত ৫২ হাজার ৩৩৪, মৃত্যু হয়েছে ৬২৫ জনের। দিল্লিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৫০ হাজার, প্রাণ হারিয়েছেন ১ হাজার ৯৬৯ জন। আর গুজরাটে আক্রান্ত ২৫ হাজার ৬০১, মারা গেছেন ১ হাজার ৫৯১ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়