ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ১৯ জুন ২০২০

অবশেষে আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

তালেবানের সঙ্গে চুক্তি অনুযায়ী আফগানিস্তান থেকে ১২ হাজার সেনা থেকে ৮ হাজার ৬০০ সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। 

গত ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে যুক্তরাষ্ট্র মধ্য জুলাইয়ের মধ্যে আফগানিস্তান থেকে এই পরিমাণ সেনা সরিয়ে নেয়ার ব্যাপারে সম্মত হয়। 

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। এসপেন ইনস্টিটিউট আয়োজিত এক প্যানেল আলোচনায় জেনারেল ম্যাকেনজি বলেন, এখন আমি আপনাদের বলতে পারি চুক্তি অনুযায়ী আমাদের শর্ত আমরা পূরণ করেছি।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী ১৩৫ দিনের মধ্যে ৮ হাজার সৈন্য সরিয়ে নেয়ার কথা, আমরা এখন সেটা করেছি।

তালেবান চুক্তিতে আরো বলা হয়, ২০২১ সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র ও অন্য সব বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে।

নিউইয়র্ক ও ওয়াশিংটনে আল-কায়দার ১১ সেপ্টেম্বরের হামলার ঘটনা পর আফগানিস্তানে মার্কিন অভিযানের প্রায় ২০ বছর পরে এই চুক্তির আওতায় দেশটি থেকে মার্কিন ও অন্য বিদেশি সেনাদের সরিয়ে নেয়া হচ্ছে।

ম্যাকেনজি বলেন, ২০২১ সালের মে মাস নাগাদ সব সেনা আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে, এটি ‘আকাঙ্ক্ষিত এবং শর্তসাপেক্ষ’।

সূত্র: আল জাজিরা

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়