ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:০৮, ১৯ জুন ২০২০

ট্রাম্পের পোস্টে আবারও ফ্যাক্ট-চেকিং লিংক জুড়ে দিল টুইটার

আবারও টুইটারের ফ্যাক্ট-চেকিংয়ের কবলে মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার পোস্ট করা একটি ভিডিওকে ‘কারচুপি মিডিয়া’ আখ্যা দিয়ে ফ্যাক্ট-চেকিং লিংক জুড়ে দেয়া হয়েছে। এ নিয়ে এক মাসে তিনবার এমন পরিস্থিতির মুখে পড়লেন তিনি।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‘আমেরিকায় সমস্যা নেই’ এমন একটি গ্রাফিক্সযুক্ত ভিডিও পোস্ট করেন ট্রাম্প। প্রথম দেখায় ভিডিওটিকে সিএনএনের বলেই মনে হয়। কিন্তু একটু খেয়াল করলে বোঝা যায় এটি ‘ফেইক’।

এদিকে টুইটার বলছে, ‘আমাদের নীতিমালার সঙ্গে যায় না বলেই টুইটটি নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।’

মে মাসের শেষদিকে ট্রাম্পের পোস্টে প্রথম এভাবে ফ্যাক্ট-চেকিং লিংক যোগ করে টুইটার। সেসময় মেইল-ইন ব্যালট’ পদ্ধতির বিষয়ে ট্রাম্পের করা টুইটে নীল রংয়ের ল্যাবেল জুড়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি।

টুইটার ফ্যাক্ট-চেকিং লিংক জুড়ে দেয়ায় ট্রাম্প রীতিমতো খেপে যান। সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারির হুমকিও দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়