ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৭, ২০ জুন ২০২০
আপডেট: ১৪:৫২, ২০ জুন ২০২০

ভারতে একদিনে সাড়ে ১৪ হাজার করোনা আক্রান্ত শনাক্ত

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই সংক্রমণ থামানো যাচ্ছে না।

গেল ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ১৪ হাজার ৫১৬ জনকে করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। যা একদিনের হিসাবে সর্বোচ্চ। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত দাঁড়িয়েছে  ৩ লাখ ৯৬ হাজার ১৮২ জন। 

এরই সাথে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৩৭৫ জন। এ নিয়ে সেখানে মোট ১২ হাজার ৯৭০ জনের প্রাণ কাড়ল এই ভাইরাস। আক্রান্তের সংখ্যায় বিশ্বের মধ্যে চতুর্থ এবং এশিয়ায় শীর্ষে রয়েছে তারা।

আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচে থাকলেও সুস্থতার বিচারে বেশ এগিয়ে ভারত। ইতোমধ্যেই দুই লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন সেখানে। শনিবার দেশটিতে করোনা রোগীদের মধ্যে সুস্থতার হার দাঁড়িয়েছে ৫৪ দশমিক ১২ শতাংশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়