আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ২০ জুন ২০২০
লাদাখ সীমান্তে সামরিক শক্তি বাড়াল চীন-ভারত
লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর কূটনৈতিক-সামরিক পর্যায়ে টানা বৈঠক করেও চীন-ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা কমেনি ।
তার বদলে দু’পক্ষই চূড়ান্ত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। শনিবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চীন সীমান্তবর্তী ঘাঁটিগুলোতে আরও যুদ্ধবিমান পাঠিয়েছে ভারত। পাশাপাশি, বর্ধিত বঙ্গোপসাগর এলাকায় রণতরিগুলোকেও তৈরি রাখা হয়েছে।
লাদাখে অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার মোতায়েন করেছে ভারত, যাতে রয়েছে ট্যাংকবিধ্বংসী মিসাইল ও রকেট। এছাড়া, দুর্গম অঞ্চলে সৈন্য পরিবহনে চিনোক হেভি-লিফট হেলিকপ্টারও পাঠানো হয়েছে সেখানে।
এমন অবস্থায় থেমে নেই চীন। তারাও প্যানগং লেকের উত্তর তীর বরাবর কয়েক ডজন ঘাঁটি বসিয়েছে। এছাড়া, তিব্বতের হোতান ও কাশগার বিমানঘাঁটিতে অত্যাধুনিক জে-১১ ও জে৮ যুদ্ধবিমান মোতায়েন করেছে বেইজিং।
জবাবে এর সম্মুখবর্তী ঘাঁটিগুলোতে সুখোই-১৩এমকেআই, মিগ-২৯ ও জাগুয়ার ফাইটার বিমান পাঠিয়েছে ভারত। চীনের সঙ্গে উত্তরাঞ্চলীয় সীমান্তের লেহ, শ্রীনগর, অবন্তীপুর, বারেলি থেকে উত্তর-পূর্ব সীমান্তের তেজপুর, চাবুয়া ও হাসিমারা অঞ্চলের সব বিমানঘাঁটিকে সক্রিয় করেছে দেশটি।
এর আগে গত সোমবার গালওয়ান উপত্যকায় ভয়াবহ সংঘর্ষে ভারতের অন্তত ২০ সেনা নিহত ও ৫৮ জন আহত হন। চীন কোনও তথ্য নিশ্চিত না করলেও ভারতের দাবি, সংঘর্ষে প্রতিপক্ষের অন্তত ৪৫ জন হতাহত হয়েছেন।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















