ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:০৩, ২০ জুন ২০২০

এবার ভারত সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল

একদিকে লাদাখের গালওয়ান সীমান্ত নিয়ে উত্তেজনা চলছে ভারত চীনের মধ্যে। এবার ভারতকে নতুন চাপে ফেলল নেপাল। ভারত সীমান্তে নেপালের সৈন্য সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। 

ভারতের তিন জায়গাকে নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র প্রকাশ করেছে নেপাল।  সেগুলো হলো কালাপানি, লিপুলেখ, লিম্পিয়াধুরা এলাকা। এই মানচিত্র প্রকাশ করার পরই সামরিক তৎপরতাও শুরু হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে।  এ নিয়ে দুই দেশের মধ্য উত্তেজনা বেড়েছে।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্ত বরাবর সেনা বাড়াচ্ছে নেপাল। শুধু তাই নয়, তৈরি করা হচ্ছে ক্যাম্পও। এছাড়া যুদ্ধকালীন তৎপরতায় হেলিপ্যাড বানানোর কাজও করছে নেপাল।

ভারতের সংবাদমাধ্যমগুলো আরও দাবি করেছে, সীমান্তে ব্যাপকভাবে নির্মাণকাজ চালাচ্ছে নেপাল। সেনা ক্যাম্প, রাস্তাসহ একগুচ্ছ নির্মাণকাজ শুরু করেছে। নেপাল-চীন সীমান্তেও চলছে নির্মাণকাজ।

কালাপানি থেকে মাত্র ৪০ কিমি দূরে একটি পোস্ট বানিয়েছে নেপাল আর্মি। সেখানেও চলছে সে দেশের তৎপরতা। স্থানীয়রা জানাচ্ছেন, হেলিকপ্টারে করে সেনা-যন্ত্রপাতি নামানো হচ্ছে।

যদিও ভারতের তরফে নেপালের পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। কুটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধান হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে। ইন্দো-নেপাল সীমান্তে এসএসবি টহল দেয়। সম্প্রতি সেই এসএসবি’র তরফেও তৎপরতা বাড়ানো হয়েছে বলে খবর।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়