বিশ্ব ডেস্ক
আপডেট: ১০:২০, ২১ জুন ২০২০
ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ
ফাইল ফটো
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একদিনে আবারও রেকর্ড সংক্রমণ দেখলো দেশটি। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৯১৫ জন। এছাড়া প্রাণ হারিয়েছেন ৩০৭ জন।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ১৩ হাজার ২৭৭ জন। এ নিয়ে নমুনা পরীক্ষায় পজেটিভ ৪ লাখ ১১ হাজার মানুষ। সুস্থ হয়েছেন ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ।
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ লাখ ৮৯ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে টানা তৃতীয় দিন আক্রান্তের রেকর্ড হলো। দেশের মধ্যে সবচেয়ে মারাত্মক পরিস্থিতি মহারাষ্ট্রে, সেখানে ১ লাখ ২৪ হাজারের বেশি আক্রান্ত। তাদের পরে আছে তামিলনাড়ু ও দিল্লি।
পরিস্থিতি খারাপ হতে থাকায় বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ভারত থেকে ফিরিয়ে নিচ্ছে এবং দিল্লি ও মুম্বাইয়ের মতো হাসপাতাল রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে।
এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্য দফতরের অধীনস্থ হাসপাতালের ডাক্তার ও সাপোর্ট স্টাফসহ সব কর্মীর ছুটি বাতিল করে দিয়েছে দিল্লি সরকার।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৭১৮ জন। আক্রান্ত হয়েছেন ৮৯ লাখ ১৪ হাজারের বেশি। এরইমধ্যে ৪৭ লাখ ৩৮ হাজার ৫৪২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত






















