ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ২১ জুন ২০২০

সৌদি আরবে কারফিউ তুলে নিল সরকার

করোনাভাইরাসের সংক্রমণ রোধে অনেক দিন ধরেই কড়াকড়ি চলছিল সৌদি আরবে। দেশটিতে রোববার (২১ জুন) থেকে দীর্ঘদিন ধরে চলা কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রবিবার সকাল ৬ টা থেকে দেশের সমস্ত অঞ্চল থেকে কারফিউ তুলে নেওয়া হবে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক দেশে স্বাভাবিক জীবনযাত্রা শুরু করা হবে, চালু করা হবে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম। সব ক্ষেত্রেই করোনাভাইরাস থেকে রক্ষা পেতে প্রতিরোধমূলক এবং সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করা হবে।

তবে ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

দেশটিতে কারফিউ তুলে নিলেও জনসাধারণকে সামাজিক দূরত্ব মেনে, মাস্ক পরে বা নাক-মুখ ঢেকে চলাফেলার জন্য আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, কোনো জনসমাবেশ ৫০ জনের বেশি হবে না। আর স্বাস্থ্য কর্তৃপক্ষের বেধে দেওয়া নির্দেশনা মেনে নাগরিকদের চলাফেলা করতে হবে।

সৌদি আরবে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৫৫ হাজার করোনা আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে মারা গেছেন যা ১ হাজার ২৩০ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়