বিশ্ব
প্রকাশিত: ১২:১৩, ২১ জুন ২০২০
ইংল্যান্ডের পার্কে ছুরিকাঘাতে তিনজনকে হত্যা
ভরসন্ধ্যায় ইংল্যান্ডের পার্কে ছুরিকাঘাতে তিনজনকে হত্যা করেছে অজ্ঞাত এক আক্রমণকারী। রিডিং পার্কের ওই ঘটনায় কাউন্টার টেরোরিজম বিভাগ ২৫ বছর বয়সী এক যুবককে ইতিমধ্যে আটক করেছে।
বিবিসি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় এই ঘটনা ঘটে। এর সঙ্গে সন্ত্রাসবাদের কোনো যোগসূত্র নেই বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আটক যুবক লিবিয়ার নাগরিক হতে পারেন বলে বিবিসিকে জানিয়েছে পুলিশ।
সানডে মিরর জানিয়েছে, জরুরি নম্বরে ফোন পেয়ে পুলিশ পার্কে ছুটে যায়। ‘রাগবি ট্যাকলের’ ঢংয়ে সেখান থেকে একজনকে ধরা হয়।
এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত নেই বলে ধারণা করলেও পুলিশ তদন্তের ঘোষণা দিয়েছে।
হামলার সময় কেউ ভিডিও করে থাকলে সেটি দিয়ে পুলিশকে সাহায্যের আহ্বান জানানো হয়েছে।
কিন্তু ভুক্তভোগীদের সামাজিক অবস্থার কথা বিবেচনা করে ভিডিও ধারণকারীরা এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ছুরি হাতে ওই যুবক ভিড়ের দিকে এগিয়ে যেতে থাকেন। এরপর ১০ জনের একটি দলের ভেতর ঢুকে তাদের ঘাড়ে জখম করেন!
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















