ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ২১ জুন ২০২০
আপডেট: ১৫:১৭, ২১ জুন ২০২০

বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৬৩ হাজার ৯৯৯

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৫টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী  জানা গেছে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৩,৯৯৯ জনে দারিয়েছে।

রবিবার (২১ জুন) সকাল পর্যন্ত প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৭,৬৮,২৮৫ জন।

জেএইচইউর তথ্য অনুসারে, রবিবার কোভিড-১৯ আক্রান্ত রোগী নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল ও রাশিয়া।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত এবং মৃত্যু হয়েছে ১,১৯,৬৫৪ জনের। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে ৪৯,৯৭৬ জনের মৃত্যু হয়েছে।

চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ শনিবার (২১ জুন) জানিয়েছে, শুক্রবার চীনের মূল ভূখণ্ডে নতুন করে আনও ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে,

এদিকে বাংলাদেশে ২০ জুন পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১,০৮,৭৭৫ জন এবং মারা গেছেন ১,৪২৫ জন।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়