আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ২১ জুন ২০২০
বাংলাদেশে করোনাযুদ্ধকে জটিল করছে অবৈধ টাকা
করোনাভাইরাসের সাথে লড়াইয়ে যখন বাংলাদেশ বিদেশি অর্থায়নের উপর নির্ভর করছে, ঠিক সেই সময় কিছু মানুষ দুর্নীতির নতুন সুযোগ সৃষ্টি করছে। এমনটাই মন্তব্য করল স্বনামধন্য অর্থনীতি বিষয়ক পত্রিকা নিক্কে।
রোববার তাদের এশিয়ান রিভিউ সংস্করণে বলেছে, অবৈধ টাকা বাংলাদেশের করোনাযুদ্ধকে আরও জটিল করে তুলেছে।
প্রতিবেদনের শুরুতে, সুরক্ষা সরঞ্জাম কেনাকাটায় বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে সেটি তুলে ধরা হয়েছে। প্রচলিত দামের চেয়ে অধিকাংশ সরঞ্জাম পাঁচগুণ বেশিতে কেনা বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) ডিরেক্টর শাহ মোহাম্মদ আহসান হাবিব নিক্কে এশিয়ান রিভিউকে বলেন, ‘এসব অবৈধ কাজের পাশাপাশি অর্থপাচারের মতো কর্মকাণ্ড মহামারীর সময়েও কমছে না। বরং এটি পুনর্বিন্যাস হচ্ছে।’
প্রতিবেদনটিতে বলা হচ্ছে, কিছুক্ষেত্রে বৈশ্বিক মহামারী দুর্নীতিকে আরও সহজ করেছে। কারণ এই সময়ে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় গুরুত্ব দেয়া হচ্ছে। এখানে ৮০ শতাংশ অর্থপাচার হয় বাণিজ্য-ভিত্তিক।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















