ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ২১ জুন ২০২০
আপডেট: ১৫:০১, ২১ জুন ২০২০

এ বছরের হজ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

করোনাভাইরাস মহামারীর মধ্যে এ বছরের হজ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে আগামী সপ্তাহে।  এ বছরের ২৮ জুলাই থেকে হজ শুরু হওয়ার কথা ছিল।

বিবিসি বাংলা জানায়, সৌদি আরব রোববার থেকে দেশজুড়ে কারফিউ তুলে নিয়েছে। তবে অন্যান্য  কড়াকড়ি বহাল থাকবে।

দেশটিতে আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হলেও আন্তর্জাতিক যাতায়াত বন্ধ থাকবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ওমরাহ হজ, ভ্রমণ ভিসা, বিদেশ থেকে আসা বা দেশ থেকে বিদেশে যাওয়াসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

করোনাভাইরাসের কারণে ৯০ বছরের ইতিহাসে এটাই প্রথমবার হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ চারটি দেশ হজে লোক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ২৩৩ জন। এদের মধ্যে ১ হাজার ২৩০ জন মারা গেছেন। সুস্থ হয়ে উঠেছেন ৯৮ হাজার ৯১৭ জন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়