আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৭, ২২ জুন ২০২০
আপডেট: ০২:৩১, ২২ জুন ২০২০
আপডেট: ০২:৩১, ২২ জুন ২০২০
এবার ভারতীয়দের জন্য নাগরিকত্ব আইনও সংশোধন করল নেপাল
ভারত আর নেপালের উষ্ণ সম্পর্কের আকাশে হিমালয়ের শীতল বাতাস যেন ছড়িয়েই যাচ্ছে নেপাল। বর্ডার ইস্যু নিয়ে ভারতের হাড়কাঁপানো এই তীব্র বাতাসের মধ্যেই এবার ভারতীয়দের জন্য নাগরিকত্ব আইনও সংশোধন করে বাতাসের তীব্রতা আরও বাড়িয়ে দিল নেপাল।
সম্প্রতি ভারতের সঙ্গে বিরোধপূর্ণ এলাকাকে নিজেদের বলে দাবি করে মানচিত্র প্রকাশ করেছে নেপাল। সীমান্তে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। এবার নাগরিকত্ব আইনেও সংশোধন করেছে দেশটি। নেপালের নতুন সংশোধিত আইন অনুযায়ী কোনো ভারতীয় যদি নেপালিকে বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাঁকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য।
বিষয়টি নিশ্চিত করে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রাম বাহাদুর থাপা শনিবার জানিয়েছেন শুধুমাত্র ভারতীয়দের জন্য নাগরিকত্ব বিলে সংশোধনী আনা হয়েছে। কোনো নেপালি নাগরিককে যদি ভারতীয় নারী বিয়ে করেন, তবে বিয়ের সাত বছর তাঁকে অপেক্ষা করতে হবে নাগরিকত্ব পাওয়ার জন্য। এই ঘোষণা করার সময়ে ভারতের নাগরিকত্ব আইনের কথা তুলে ধরেন থাপা। তিনি বলেন ভারতেও সাত বছর সময় নেওয়া হয় নাগরিকত্ব দিতে।
ভারতীয় আইন অনুযায়ী কোনো নেপালি নারী কোনো ভারতীয়কে বিয়ে করলে, তাঁকেও সাত বছর অপেক্ষা করতে হয় বলে উল্লেখ করেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী।
কদিন আগেই নেপালের অ্যাসেম্বলিতে সংবিধান সংশোধনীর পর পাশ হয়ে যায় নয়া ম্যাপ। বৃহস্পতিবার সেই সংশোধনী পাশ হয়ে যায়। এবার থেকে নেপালের সরকারি মানচিত্রে কালাপানি দেখা যাবে। তার মধ্যে রয়েছে ভারতের তিনটি এলাকা। কালাপানি ছাড়াও রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এলাকা। এই মানচিত্র প্রকাশ করার পরেই সামরিক তৎপরতাও শুরু হয়েছে ইন্দো-নেপাল সীমান্তে।
জেএ/আই নিউজ
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















