ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৫, ২২ জুন ২০২০

এ বছর হজযাত্রা বাতিল করতে পারে বাংলাদেশ

চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮ জুলাই থেকে ২ আগস্ট সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ বছরের হজ। করোনাভাইরাস মহামারির কারণে এ বছর হজযাত্রীদের সৌদি আরবে না পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশ সরকার। করোনাভাইরাস মহামারির কারণে থমকে আছে পৃথিবী।

তবে, ধর্মপ্রাণ মুসলিমদের জন্য স্পর্শকাতর হওয়ায় সৌদি সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

হজ সংশ্লিষ্ট একটি সূত্র এ প্রতিবেদককে বলেন, “দেখুন, বাংলাদেশ ও সৌদি আরব উভয় দেশেই করোনাভাইরাস পরিস্থিতি খারাপ অবস্থা ধারণ করেছে। এ অবস্থায় কাউকে সৌদি আরবে হজ করতে পাঠানো সমীচীন নয়। আক্রান্তের দিক থেকে সারা বিশ্বের দেশগুলোর তালিকায় প্রথম ২০টির মধ্যে অবস্থান করছে দুই দেশই। সৌদি আরব নিবন্ধনকৃতদের মধ্যে নির্দিষ্ট সংখ্যক মানুষকে হজ পালনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ থেকে হয়তো কাউকে পাঠানো সম্ভব হবে না। তাই বলাই যায় যে এ বছর বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে যেতে পারছেন না। সৌদি সরকারের সিদ্ধান্ত জানার সাথে সাথেই সরকার হজ প্রসঙ্গে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। সৌদি আরবও খুব দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।”

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়