বিশ্ব
প্রকাশিত: ১১:০৯, ২২ জুন ২০২০
ভারতে একমাসে ৪ গুণ বাড়লো করোনা আক্রান্ত!
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে করোনাভাইরাসের নতুন উপকেন্দ্র লাতিন আমেরিকা আর দক্ষিণ এশিয়া। আর সে হিসাবে দক্ষিণ এশিয়ায় করোনার ‘হটস্পট’ হলো ভারত।
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশটিতে কেবল গত এক মাসে করোনা শনাক্তের সংখ্যা চার গুণ বেড়েছে।
এই সময় জানায়, গত ১৯ মে ভারতে করোনা শনাক্তের সংখ্যাটা ছিল এক লাখের ঘরে। আর ২১ জুন সেটা ছাপিয়ে যায় চার লাখের গণ্ডি।
মাত্র ৩৩ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা চার গুণ! আর তিন লাখ থেকে অনেকটা এক লাফে চলে যায় চার লাখের ঘরে।
দ্য হিন্দুর সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৬ হাজার ৬৭১ জনে। এখন পর্যন্ত মারা গেছে ১৩ হাজার ৭০৪ জন।
ভারতে টানা চার দিন দৈনিক সংক্রমণে রেকর্ড হয়েছে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনা সংক্রামিতের সংখ্যা ১৫ হাজার ৪১৩ জন। এক দিনে ৩০৬ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বের সর্বাধিক করোনা সংক্রমিত দেশগুলোর তালিকায় বর্তমানে ভারত আছে চার নম্বরে। এর ঠিক ওপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়া।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৮টা পর্যন্ত মোট ৯০ লাখ ৪৫ হাজার ৪৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















