ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২২, ২২ জুন ২০২০
আপডেট: ১১:২৫, ৫ জুলাই ২০২০

চীনের তৈরি ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ

বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত ২০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন। এ সময় কোভিড-১৯ মোকাবিলায় সর্বাত্মক সহযোগিতার ক্ষেত্রে সত্যিকারের বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন তিনি। 

করোনাভাইরাস প্রতিরোধের জন্য সফলভাবে কোনো ভ্যাকসিন তৈরি করতে পারলে সহযোগিতা ও সহায়তার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে চীন।

ঢাকার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান রবিবার (২১ জুন) এ প্রসঙ্গে বলেন, “বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ বন্ধু এবং এক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই অগ্রাধিকার পাবে। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও চীন নিবিড়ভাবে কাজ করছে।”

তিনি এ সময় আরও জানান করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির জন্য পাঁচটি চীনা সংস্থা কাজ করছে।

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভ্যাকসিনটির দ্বিতীয় ধাপের ট্রায়াল পরিচালিত হচ্ছে।

সংবাদ সংস্থা সিংহুয়ার প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ক্লিনিকাল ট্রায়ালে থাকা মোট ভ্যাকসিনের ৪০ শতাংশ চীনের। চীনে কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য এখন পর্যন্ত পাঁচটি ভ্যাকসিনকে অনুমোদন দেয়া হয়েছে।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়