ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪১, ২২ জুন ২০২০
আপডেট: ১১:৪২, ২২ জুন ২০২০

বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ছাড়ালো

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার (২২ জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৯ লাখ ছাড়িয়েছে। 

প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৭,৬৩৬ জনের। এই প্রাণঘাতী করোনার সাথে লড়াই করে সুস্থ হয়ে উঠেছেন ৪৪ লাখেরও বেশি মানুষ।

করোনাভাইরাসে প্রকোপে সবচেয়ে ক্ষতিগ্রস্থ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ২২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১১৯,৯৬৯ জনের।

আক্রান্তের দিক দিয়ে  যুক্তরাষ্ট্রের  পরেই রয়েছে ব্রাজিল, রাশিয়া ও ভারত। সোমবার পর্যন্ত ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১,০৮৩,৩৪১ জন এবং ৫০ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। রাশিয়ায় ৫৮৩,৮৭৯ জন আক্রান্ত হয়েছেন।

ভারতে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ৪ লাখেরও বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ১৩,২৫৪ জনের।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়