আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:০৫, ২২ জুন ২০২০
করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতার দাবি রাশিয়ার
করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে বিশ্বের শক্তিশালী দেশগুলো উটে পড়ে লেগেছে। এক্ষেত্রে অনেক দেশই সফল হচ্ছে এই কাজে।
চীন, আমেরিকা, ইসরায়েল এবং নাইজেরিয়ার পর এবার রাশিয়া জানালো তাদের সফলতার কথা। দেশটি জানিয়েছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি হতে থাকা ভ্যাকসিনটি দুই বছরের বেশি সময় মানুষকে করোনা থেকে সুরক্ষা দেবে বলে প্রমাণ পাওয়া গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিশিয়াল পত্রিকা (Krasnaya Zvezda) জানিয়েছে, মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ভ্যাকসিনটি যৌথভাবে তৈরি করছে গামেলেয়া রিসার্চ ইন্সটিটিউট।
রাশিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের প্রধান আলেকজান্ডার গিন্সবুর্গ বলেছেন, ‘আমাদের ভ্যাকসিনটি শুধুমাত্র অ্যান্টিবডি তৈরি করছে না, পাশাপাশি দীর্ঘ সময়ের জন্য মানুষকে সুরক্ষিত রাখবে বলে আমরা প্রমাণ পেয়েছি।’
ভ্যাকসিন বা টিকা মূলত কোনো রোগকে প্রতিরোধ করার জন্য শরীরে দেয়া হয়। অধিকাংশ ভ্যাকসিন সংশ্লিষ্ট ভাইরাসের দুর্বল ভার্সনে তৈরি করে প্রয়োগ করা হয়। কোনো ব্যক্তি সংক্রমিত হলেও অসুস্থ হওয়ার আগেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠে। একই সঙ্গে আক্রান্ত ব্যক্তির শরীর থেকে রোগটি ছড়ায় না।
আলেকজান্ডার গিন্সবুর্গ বলছেন, ‘আমাদের ভ্যাকসিন নেয়ার পর কমপক্ষে ২ বছর নভেল করোনাভাইরাস থেকে মানুষ সুরক্ষিত থাকবে। এই সময়সীমা বেশিও হতে পারে।’
তিনি জানিয়েছেন, রাশিয়ায় টিকাদান কর্মসূচির জন্য প্রাথমিকভাবে ৭০ মিলিয়ন ডোজ তৈরি করা হবে।
রাশিয়া এই ভ্যাকসিনটির নাম এখনো জানায়নি। দেশটি আশা করছে, জুলাইয়ের ভেতর হিউম্যান ট্রায়াল শেষ হবে।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
বিশ্ব বিভাগের সর্বাধিক পঠিত
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত
সর্বশেষ
জনপ্রিয়






















