ঢাকা, শুক্রবার ১৪ আগস্ট ২০২৬,   শ্রাবণ ৩০ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৩, ২২ জুন ২০২০

বিশ্বে সেকেন্ডে দুজনের বেশি করোনায় আক্রান্ত

করোনা ভাইরাসের আতঙ্কে থমকে আছে পৃথিবী। আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে এক লাখ ৮৩ হাজারের বেশি রোগী।

বিশ্বে করোনাভাইরাসে (কোভিড-১৯) একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছেন।
ডাব্লিউএইচও বলছে, ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৭৪১ জন, যুক্তরাষ্ট্রে ৩৬ হাজার ৬১৭ জন এবং ভারতে ১৫ হাজার ৪০০ জন। এখন পর্যন্ত করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৯০ লাখ ৫১ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন চার লাখ ৭০ হাজার ৪৯৫ জন।

এর মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ২০ জন এবং মারা গেছেন চার হাজার ৭৪৩ জন।

ফলে প্রতি সেকেন্ডে দুজনের বেশি রোগী করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে।


আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আক্রান্ত বিবেচনায় ৩য় ও ৪র্থ স্থানে রয়েছে যথাক্রমে রাশিয়া ও ভারত। মৃতের হিসেবে তৃতীয় স্থানে এবং আক্রান্ত বিবেচনায় বিশ্বে ৫ম ও ইউরোপের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য।

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়